মুকরুপ গ্ৰামের অদূরে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল এলাকায়।মৃত ব্যাক্তির নাম নাম সনাতন মাহাতো(৫৫),বাড়ি বাঘমুন্ডির পেড়েতোড়াং গ্ৰামে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যাক্তিকে খুন করেছে, একই দাবি মৃতের আত্মীয়দের। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বাঘমুন্ডি থানার পুলিশ।