রায়গঞ্জ: বিশ্ববিদ্যালয়ের পাশেই আবর্জনার পাহাড়, দুর্গন্ধে নাকাল রায়গঞ্জবাসী
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তূপ ঘিরে ক্ষোভ বাড়ছে। বুধবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আবাসনের কাছেই যত্রতত্র পচা আবর্জনা পড়ে থাকায় তীব্র দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রায়গঞ্জ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের এই এলাকায় বহু পরিবার বসবাস করলেও নিয়মিত পরিষ্কারের ব্যবস্থা নেই বলে দাবি তাঁদের। ডাস্টবিন থাকা সত্ত্বেও বাইরে আবর্জনা ফেলার প্রবণতাকেও দায়ী করছেন বাসিন্দারা।