মানবাজার ১: অন্নপূর্ণা যোজনার টাকা একাউন্টে না পাওয়ায় মানবাজার-১ নম্বর ব্লকে এসে ক্ষোভ দেখালো মহিলারা
রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প 'অন্নপূর্ণা যোজনা'-এর টাকা না-পাওয়ার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল পুরুলিয়া জেলার মানবাজার ১ ব্লকে।সোমবার বেলা ১২ টা নাগাদ অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পেয়ে মঙ্গলবার মানবাজার ১নং ব্লক অফিসে বিক্ষোভে সামিল মহিলারা। প্রকল্পের ভাতার টাকা অবিলম্বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার দাবিতে মানবাজার বিডিও অফিসের সামনে শতাধিক মহিলা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।