রায়গঞ্জ: বিষ খেয়ে এক যুবকের মৃত্যু, তদন্তের দাবী তুললো পরিবার, চাঞ্চল্য চাচোলের কবলিয়া এলাকায়
বিষ খেয়ে এক যুবকের মৃত্যু, তদন্তের দাবী তুললো পরিবার, চাঞ্চল্য চাচোলের কবলিয়া এলাকায়৷ রবিবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। মৃত যুবকের নাম সাইদুল খা, বয়েস আনুমানিক ২১ বছর, বাড়ি চাচোলের কবলিয়া এলাকায়। পরিবারের দাবী মার্চ মাসের ২৫ তারিখ দুপুরে তাকে বিষক্রিয়ায় অসুস্থ অবস্থায় দেখতে পায় পরিবার। তাকে উদ্ধার প্রথমে চাচোল হাসপাতালে এবং পরে চিকিৎসকদের পরামর্শে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যু হয় তার।