রায়গঞ্জ: বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করা যুবকের রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্য চাঞ্চল্য কালিয়াগঞ্জের লক্ষীপুরে
বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করা যুবকের রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্য চাঞ্চল্য কালিয়াগঞ্জের লক্ষীপুরে। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত যুবকের নাম মুস্তাক হোসেন, বয়েস আনুমানিক ৩২ বছর, বাড়ি কালিয়াগঞ্জের লক্ষীপুরে। পরিবারের দাবী গত সোমবার বিকালে নিজের বাড়িতে বিষ খায় ওই যুবক। তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এদিন ভোরে মৃত্যু হয় তার।