রায়গঞ্জ: ১৭ শতক জমি নিয়ে সংঘাত, উত্তপ্ত জগদীশপুরে পথ অবরোধ
রায়গঞ্জের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের ধুসমোল এলাকায় ১৭ শতক জমির মালিকানা ও দখলকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ায়। দুই পক্ষই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। অভিযোগ, জমি দখলকে ঘিরে মন্দিরের দাবি তুলে গেরুয়া পতাকা টাঙানো হয়েছে। অপরদিকে, হুমকি ও মিথ্যা মামলায় নাম জড়ানোর অভিযোগও উঠেছে। ভাটোল ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে। জমির নথি ও উভয় পক্ষের দাবি খতিয়ে দেখা হচ্ছে।