কেন্দা থানা এলাকার পিররা গ্রামের অদূরে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয় এক ব্যক্তি স্থানীয় লোকেরা তাকে তড়িহড়ি চাকলতোড় গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানাজায় মৃত যুবকের নাম পার্থ মাঝি বয়স আনুমানিক ২৫ বছর ,বাড়ি পঞ্চা থানা এলাকার কায়রা গ্রামে। কেন্দা থানা পুলিশ সূত্র থেকে জানা গেছে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে গাছের সাথে ধাক্কা লেগেই এই দুর্ঘটনাটি ঘটে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে টামনা থানার পুলিশ।