ঝাড়গ্রাম: হিমেল হাওয়ায় জমে যাচ্ছে ঝাড়গ্রাম,গড় তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে,রাত নামতেই কাঁপছে গোটা জেলা
বৃহস্পতিবার রাত বাড়তেই আরও তীব্র হল শীতের দাপট। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ঝাড়গ্রাম জেলার গড় তাপমাত্রা নেমে আসে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা ঝাড়গ্রাম। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই শহর প্রায় ফাঁকা—রাস্তাঘাটে মানুষ কম,দোকানপাটও তুলনামূলক আগেভাগে গুটিয়ে যাচ্ছে।তবে চায়ের দোকানগুলোতে জমে উঠছে আড্ডা,হাত গরম করতে অনেকেই ছুটছেন কাপের উষ্ণতার কাছে।ভোরের দিকে ঘাস,পাতায় এবং গাড়ির জানালায় স্পষ্ট শিশিরবিন্দুর ছোঁয়া—শীত যে পুরোপুরি এসে গেছে।