চোপড়া: অভাবের অন্ধকার ভেদ করে সাফল্যের আলো, উচ্চমাধ্যমিকে চোপড়ায় প্রথম মৌমিতা
অভাবের অন্ধকার ভেদ করে সাফল্যের আলো, উচ্চমাধ্যমিকে চোপড়ায় প্রথম মৌমিতা ভাঙাচোরা টিনের ঘর, সংসারে অভাবের দীর্ঘ ছায়া, বাবার হাতে সাইকেল মেরামতির কাজ, মায়ের চা বাগানে দিনভর পরিশ্রম— এই কঠিন বাস্তবতার মাঝেও স্বপ্ন দেখতে ভোলেনি চোপড়ার মেয়ে মৌমিতা রায়। আর সেই স্বপ্নকেই আঁকড়ে ধরে এবারের উচ্চমাধ্যমিকে চোপড়া ব্লকে প্রথম স্থান অধিকার করল সে। চোপড়া ব্লকের ভোজপুরানিগছ এলাকার বাসিন্দা মৌমিতা রায়। চোপড়া উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রী এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষ