রায়গঞ্জ: রায়গঞ্জে চিকিৎসার জন্য আসা যুবকের মৃত্যু রহস্য ঘিরে চাঞ্চল্য কালিয়াগঞ্জে, ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ
রায়গঞ্জে চিকিৎসার জন্য আসা যুবকের মৃত্যু রহস্য ঘিরে চাঞ্চল্য কালিয়াগঞ্জে। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। যুবকের নাম মহাম্মদ ইরশাদ, বয়েস আনুমানিক ২৬ বছর, বাড়ি বিহারের বারসই এলাকার জলকী গজটে। পরিবারের দাবী সোমবার দুপুরে ট্রেনে করে রায়গঞ্জের বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানোর উদ্দেশ্যে এসেছিলেন ওই যুবক। দুপুরে কালিয়াগঞ্জ থেকে তারা ফোন পান ইরশাদকে উদ্বেগ জনক অবস্থায় উদ্ধার করা হয়েছে