রায়গঞ্জ: মামা বাড়িতে ছুটি কাটাতে আসা কিশোরের পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু, চাঞ্চল্য রায়গঞ্জের পোয়ালতোরে
মামা বাড়িতে ছুটি কাটাতে আসা কিশোরের পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু, চাঞ্চল্য রায়গঞ্জের পোয়ালতোরে। রবিবার দুপুরে কিশোরকে রায়গঞ্জ মেডিকেলে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরিজনেরা জানান মৃত কিশোরের নাম কৃষ্ণ দাস, বয়েস আনুমানিক ১৬ বছর, বাড়ি কালিয়াগঞ্জের মজলিশপুরে। কিশোর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবার। সে পোয়ালতোরে মামার বাড়িতে ঘুরতে এসেছিল। এদিন দুপুরে স্থানীয় পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় সে। তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসা হয়।