রায়গঞ্জ: বৃদ্ধ দম্পতিকে মারধর ও উচ্ছেদের হুমকি, রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের বৃদ্ধের
রায়গঞ্জের খলসি এলাকায় এক বৃদ্ধ দম্পতিকে মারধর ও বাড়ি ছাড়ার হুমকির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার বিকেলে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৮৫ বছরের সুভাষ দেবনাথ। অভিযোগ, কয়েকজন ব্যক্তি জোর করে বাড়ি দখলের চেষ্টা করে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। বৃদ্ধার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায় বলে দাবি। আহত সুভাষবাবু রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসা করান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।