রায়গঞ্জ: শিক্ষকদের অনিয়মিত ছুটি রুখতে রায়গঞ্জে সরব বিজেপি টিচার্স সেল, স্কুলে ‘বন্দেমাতরম’ গাওয়ার দাবিও
জেলার সরকারি পোষিত স্কুল ও মাদ্রাসায় শিক্ষকদের অনিয়মিত ছুটি এবং ‘বন্দেমাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ সমাদ্দারের কাছে লিখিত আবেদন জমা দিল বিজেপি টিচার্স সেল। সোমবার সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বহু শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকায় পড়াশোনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি সরকারি নির্দেশিকা মেনে সব বিদ্যালয় ও মাদ্রাসায় ‘বন্দেমাতরম’ গাওয়া নিশ্চিত করার দাবিও তোলা হয়েছে।