রায়গঞ্জ: CAA শিবিরে বাড়ছে ভিড়, রায়গঞ্জে তৃণমূলের বিরুদ্ধে ভুল বোঝানোর অভিযোগ মতুয়া মহাসঙ্ঘের
রায়গঞ্জের কলেজ পাড়ায় মতুয়া মহাসঙ্ঘের CAA নাগরিকত্ব আবেদন শিবিরে ভিড় বাড়ছে বলে দাবি করলেন সংগঠনের আহ্বায়ক তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাবুলাল বালা। শনিবার তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস উদ্বাস্তুদের ভুল বোঝানোর কারণে বহু মানুষ আগে CAA-র আবেদন করেননি। ফলে SIR প্রক্রিয়ায় হয়রানির মুখে পড়তে হয়েছে উদ্বাস্তুদের। বর্তমানে মুখ্যমন্ত্রীর আশ্বাসে মানুষের ভয় কাটছে এবং আবেদনকারীর সংখ্যা দ্রুত বাড়ছে বলে জানান তিনি।