রায়গঞ্জ: মিড ডে মিল কর্মীদের বেতন চালুর দাবিতে সরব সিটু, রায়গঞ্জে স্মারকলিপি
মিড ডে মিল কর্মীদের সাম্মানিক বৃদ্ধি, সাম্মানিকের পরিবর্তে বেতন চালু এবং বিকল্প কর্মসংস্থানের দাবিতে সোমবার রায়গঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন দিল সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটুর উত্তর দিনাজপুর জেলা সভাপতি রঞ্জন দাস-সহ সংগঠনের নেতৃত্ব। রঞ্জন দাস জানান, দীর্ঘদিন ধরে বেতন চালুর দাবিতে আন্দোলন চলছে। পাশাপাশি কলকাতায় মিড ডে মিলের পাইলট প্রকল্প চালু হলে কর্মীদের বিকল্প কাজের ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে।