রায়গঞ্জ: বৃষ্টি থামার ৮ ঘণ্টা পরও জলমগ্ন রায়গঞ্জের প্রধান সড়ক, ভোগান্তিতে পথচারীরা
বৃষ্টি থামার প্রায় আট ঘণ্টা পরেও রায়গঞ্জ শহরের মূল সড়কের জমা জল না নামায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার বিকেলে বিদ্রোহী মোড় সংলগ্ন বীরনগর এলাকায় পূর্ত বিভাগের সড়কে জল জমে থাকতে দেখা যায়। সামান্য বৃষ্টিতেই শহরের বেহাল নিকাশী ব্যবস্থার চিত্র ফের সামনে এসেছে। যদিও এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ অনেকেই। জলাবদ্ধতা দূর করে স্বাভাবিক পরিস্থিতি ফেরানো বর্তমান পৌর প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।