ইটাহার: পুকুর ভর্তি মরা পঁচা মাছের দুর্গন্ধ! মাছ ব্যবসায়ীর কাজে ক্ষোভে ফুঁসছেন ইটাহারের সরাইদিঘি এলাকার বাসিন্দারা
পুকুরের মরা মাছের পঁচা দুর্গন্ধে বাড়িতে টিকতে পারছেন না এলাকার সাধারণ মানুষ। ফলে পুকুরের জল দূষনের পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ। স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বাসিন্দারা পুকুরের মালিককে বার বার ফোন করেও পুকুর পরিস্কার করতে দেরি করায় রবিবার ক্ষুব্ধ হয়ে যান সরাইদিঘি এলাকায় বাসিন্দারা। এই পুকুর ব্লকের সব চাইতে বড়ো পুকুর। বর্তমানে এক ব্যবসায়ী ব্যবসার জন্য পুকুরটি লিজে নিয়েছেন। এদিন বিকেলে শেষ মেশ ব্যবসায়ী এসে পুকুর থেকে পঁচা মাছ পরিস্কার কাজ শুরু করেন।