বাঁশগড় হাসপাতালে রিপোর্টারদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে পোস্টার লাগালেন বলরামপুর বি এম ও এইচ সৌমেন মণ্ডল। এই ঘটনার তীব্র নিন্দা করে শুক্রবার বিকালে পাঁচটা নাগাদ পঞ্চায়েত সমিতির কার্যালয় থেকে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিলেন বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কাল্লাবতী কুমার এবং বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমিত পান্ডা।