প্রেমের টানে শিলিগুড়ি থেকে দত্তপুকুরে, এক মাস পর পুলিশি অভিযানে আটক মা ও মেয়ে প্রেমের টানে শিলিগুড়ির ফাঁসিদেওয়া থেকে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এসে ঘর বেঁধেছিলেন এক মহিলা। কিন্তু শেষ রক্ষা হলো না। এক মাস সংসার করার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন মা ও তাঁর শিশুসন্তান। দত্তপুকুর থানার জয়পুলের বাসিন্দা হরষিত বৈদ্যর সাথে শিলিগুড়ির ফাঁসিদেওয়া এলাকার ওই মহিলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই টানেই নিজের আগের স্বামী ও তিন সন্তানকে ছেড়ে এক কন্যাসন্তানসহ দত্তপুকুরে