SIR নিয়ে এখন আতঙ্কগ্রস্ত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তাই সকলেই যাতে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে এবং বসবাস করতে সেজন্য রটন্তীকালী মেলা তথা গুসকরা পুর উৎসবের মঞ্চ থেকে দেবীর কাছে শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ প্রার্থনা করলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন। তিনি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল, গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায় সহ অনান্যরা।