রায়গঞ্জ: ৮৭ বছর বয়সে ইতিহাসের সন্ধানে: উত্তরবঙ্গের অজানা বিপ্লবীদের নিয়ে বই প্রকাশ রায়গঞ্জে
রায়গঞ্জের ছন্দম মঞ্চে শনিবার সন্ধ্যায় ‘স্বাধীনতা আন্দোলনে উত্তরবঙ্গের বিপ্লবীদের অজানা কাহিনী’ শীর্ষক গ্রন্থের প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জী, সুশীল গোস্বামী-সহ বিশিষ্ট ব্যক্তিরা। লেখক ইন্দ্রজিৎ চক্রবর্তী ও সহযোগী ফজলুর রহমান উত্তরবঙ্গের বিভিন্ন জেলার অজানা বিপ্লবীদের ইতিহাস এই গ্রন্থে তুলে ধরেছেন।