মানবাজার ১: মানবাজার বিধানসভার সিপিআইএমের প্রার্থী সোনামণি টুডুর প্রার্থী পদ বাতিল করলো নির্বাচন কমিশন
মানবাজার বিধানসভার সিপিআইএমের পূর্ব ঘোষিত প্রার্থী সোনামণি টুডুর প্রার্থী পদ বাতিল করল নির্বাচন কমিশন। সোমবার মানবাজার ইন্দকুড়ি থেকে মানবাজার মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত বর্ণাঢ্য মিছিল সহযোগে মনোনয়নপত্র দিতে আসেন সোনামণি টুডু এবং শান্তিমনি মুর্মু।বামফ্রন্ট মনোনীত সিপিআইএমের প্রার্থী সোনামণি টুডু কে আগেই টিকিট দিয়েছিল দল।সেইমতো মানবাজার বিধানসভার বিভিন্ন এলাকায় শুরু হয় দেওয়াল লিখনও।