রায়গঞ্জ: জমি কিনেও মিলল না মালিকানা, প্রতারণার অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জে
রায়গঞ্জের গৌড়ি গ্রাম পঞ্চায়েতের রুদ্রখণ্ড এলাকার বাসিন্দা চমন খাতুন বিতর্কিত জমি দখল নিয়ে প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রবিবার বিকালে তিনি দাবি করেন, ২০১৬ সালে প্রদীপ দাসের কাছ থেকে ৮ শতক জমি বায়না করলেও পরে রেজিস্ট্রি হয়নি। ভিনরাজ্য থেকে ফিরে এসে তিনি দেখেন জমিটি রাহুল আলী দখল করে রয়েছেন। প্রদীপ দাস ও রাহুল আলীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে রায়গঞ্জ থানার দারস্থ হয়েছেন ওই মহিলা।