রায়গঞ্জ: বিবাহ বিচ্ছেদের পরে ফের রিলেশনে পুরাতন সম্পর্ক, তার টানাপোড়েনেই কি আত্মঘাতী যুবক? প্রশ্নে চাঞ্চল্য করনদিঘির মাদারগাছিতে
বিবাহ বিচ্ছেদের পরে ফের রিলেশনে পুরাতন সম্পর্ক, সেই সম্পর্কের টানাপোড়েনেই কি আত্মঘাতী যুবক? প্রশ্নে চাঞ্চল্য করনদিঘির মাদারগাছি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত যুবকের নাম বিশ্বজিৎ সিংহ, বয়েস আনুমানিক ২৫ বছর, বাড়ি করনদিঘি থানার মাদারগাছি এলাকায়। পরিবারের দাবী শনিবার বিকালে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে। কিন্তু কেনও সে এভাবে আত্মঘাতী হোলো তা বুঝে উঠতে পারছে না পরিবার।