রায়গঞ্জ: ভিক্টরের বহিষ্কার নিয়ে মুখ খুলল জেলা কংগ্রেস, দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ
প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আলি ইমরান রামস ওরফে ভিক্টরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের পর বৃহস্পতিবার রায়গঞ্জে সাংবাদিক সম্মেলন করেন জেলা কংগ্রেস নেতা ও রায়গঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি লিয়াকত আলী। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভিক্টর দলবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখতেই এই পদক্ষেপ বলে দাবি জেলা কংগ্রেস নেতৃত্বের।