পারিবারিক বিবাদকে কেন্দ্র করে গোলমালের জেরে ভাইয়ের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে। রবিবার সকাল ন'টা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের সাত হাতিয়া গ্রামে। রবিবার বেলা এগারোটা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাজিদ মোল্লা নামে ওই গৃহবধুর স্বামী। সাজিদের দাবি পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে মা এবং আমার স্ত্রীর সাথে মেজ ভাইয়ের কথা কাটাকাটি চলছিল। সে সময় আচমকা মেজ ভাই আমার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে। তার পেটে লাথি মারে বল