রায়গঞ্জ: পশ্চিম বিরনগরে পুকুর ভরাটের অভিযোগে উত্তেজনা, থানায় বিক্ষোভ
রায়গঞ্জের পশ্চিম বিরনগর এলাকায় বিলবাড়ি পুকুর ভরাটের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।শুক্রবার স্থানীয়রা দাবি করেন, পাঁচটি পুকুরের সমন্বয়ে গড়ে ওঠা জলাশয়ে বেআইনিভাবে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। ঘটনায় তৃণমূলের কয়েকজন নেতা-নেত্রীর বিরুদ্ধে মদতের অভিযোগ উঠেছে। প্রতিবাদ জানালে ভয় দেখানোর অভিযোগও করেন বাসিন্দারা। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।