আগামী ৩০ শে জানুয়ারী ক্যানিং পূর্ব বিধানসভা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে জীবনতলা স্টেডিয়ামে এক ঐতিহাসিক মহিলা সমাবেশ অনুষ্টিত হবে। তারই বিশেষ প্রস্তুতি নিলেন বিধায়ক শওকত মোল্লা। আজ অর্থাৎ রবিবার রাত সাড়ে আটটা নাগাদ নিজ বিধানসভা এলাকায় দেউলী ১ নং অঞ্চলের মোল্লিকাটি বাজারে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আর এদিন এই সভা থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তীব্র দাবি তোলেন শওকত মোল্লা