ইটাহার: ছাগল চুরি করতে গিয়ে হরিরামপুরে গ্রেপ্তার পকসো মামলায় অভিযুক্ত ইটাহারের মারনাই অঞ্চলের পলাতক ৩ যুবক
পকসো মমলায় পলাতক ইটাহারের ৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করলো ইটাহার থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল পুলিশ। ধৃত সাহেদ হোসেন, সয়েব আলি ও আলিম শেখের বাড়ি মারনাই অঞ্চলের বিভিন্ন এলাকায়। জানা গিয়েছে, গত ২ জুলাই বিকেলে বাঙার এলাকা থেকে কয়েক জন নাবালিকা একসঙ্গে টিউশন পড়ে বাড়ি ফিরছিল। সেই সময় ধৃত ৩ জন তাদের এক সঙ্গীর মদতে ওই নাবালিকাদের পথ আটকে আশালীন আচরন সহ কুপ্রস্তাব দেয়। এমনকি টোটোতে গান বাজিয়ে নাবালিকাদের নাচতে বাধ্য করে বলে অভিযোগ।