বরাবাজার: ফতেপুরের নিকট কুমারী নদীর কজওয়েতে বড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী বাস, অল্পের জন্য রক্ষা বহু যাত্রী
বুধবার সাতসকালে বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল পুরুলিয়ার বরাবাজার ব্লকের একটি যাত্রীবাহী বাস। সিন্দুরী থেকে বানজোড়া মোড় হয়ে পুরুলিয়াগামী বাসটি কুমারী নদীর ফতেপুর সংলগ্ন কজওয়ে পার হওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একপাশে বিপজ্জনকভাবে হেলে পড়ে। হঠাৎ বাসটি কাত হয়ে যেতেই যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো যাত