শনিবার দুপুরে ঝাড়গ্রামের মানিকপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল বীরসা মুন্ডার ১৫১তম জন্মদিন। মানিকপাড়া এরিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় মানুষের পাশাপাশি দলীয় নেতৃত্বরাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সিপিআইএম পার্টির কৃষক সংগঠনের রাজ্য নেতা অর্জুন কুমার মাহাতো, মুন্ডা সমাজের নেতা রেনুকা সিং এবং সুনীলা সিং।