প্রথম বৈঠকের মাধ্যমে গঠিত হলো মেখলিগঞ্জ রাজবংশী ক্ষত্রিয় কল্যান সমেতি। রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মেখলিগঞ্জ হাইস্কুলের হলঘরে বৈঠকের মাধ্যমে কমিটি গঠন করা হয়৷ রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করে বৈঠক অনুষ্ঠিত করা হয়। এছাড়াও বৈরাতী নৃত্য ও উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে আলোচনা করে কমেটির পধাতিকারী নির্বাচিত করা হয়। সংগঠনের সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয় বিপুল বর্মন ও রজত রায় এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয় স্বপন চন্দ্র রায়।