অষ্ট প্রহর ব্যাপী অখন্ড হরিণাম সংকীর্তন উপলক্ষে হাড়োয়া ব্লকের নাসিরহাটি এলাকায় নাসিরহাটি হরিনাম সেবা সমিতির পরিচালনায় এবং নাসিরহাটি গ্ৰামবাসীদের সহযোগিতায় শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ বর্নাঢ্য শোভাযাত্রা সহ গঙ্গাবরণ -এর মধ্য দিয়ে শুভ সূচনা হয় তিনদিন ব্যাপী অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালী, বিশিষ্ট সমাজসেবী নুরুল ইসলাম,সিরাজ গাজী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।