বাঘমুণ্ডী: চড়ক পূজাতে ভোক্তা ঘোরাকে কেন্দ্র করে লহরিয়া শিব মন্দির প্রাঙ্গনে ব্রতীদের উৎসাহ লক্ষ্য করা গেল
চড়ক পূজাতে ভোক্তা ঘোরাকে কেন্দ্র করে লহরিয়া শিব মন্দির প্রাঙ্গনে ব্রতীদের উৎসাহ লক্ষ্য করা গেল। চড়ক পূজা উপলক্ষ্যে অন্যান্য বছরের মত এ বছরও ভোক্তা ঘোরার আয়োজন হয় পুরুলিয়ার লহরিয়া শিব মন্দির সংলগ্ন মাঠে মঙ্গলবার দুপুর ১ টা পর্যন্ত । এবছরও তা বাদ পড়েনি। সকাল থেকে ভোক্তা ঘোরা দেখতে ব্যাপক ভিড় জমে সেই মাঠে। বাংলা সহ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এলাকা থেকে বহু মানুষের সমাগম হয়। এই গাজন উৎসব চার দিন অনুষ্ঠিত হয় লহরিয়া শিব মন্দির প্রাঙ্গনে।