প্রকাশ্য জায়গায় মদ্যপান করার অপরাধে ২ জন ব্যক্তিকে আটক করল গোপীবল্লভপুর থানার পুলিশ।সোমবার রাত ৯ টা নাগাদ থানার আইসি কার্তিক চন্দ্র রায় এর নির্দেশ মতো গোপীবল্লভপুরের গ্রামীণ এলাকায় অভিযান চালায় পুলিশ।অভিযানে বর্গীডাঙ্গা এলাকা থেকে মোট ২জনকে আটক করা হয়েছে বলে খবর।