জয়পুর: প্রাকৃতিক কৃষি চাষের প্রসার ও কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুর কৃষক বাজারে এক কর্মশালার আয়োজন
Jaipur, Purulia | Jun 13, 2026 প্রাকৃতিক কৃষি চাষের প্রসার ও কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার জয়পুর ব্লকের কৃষক বাজারে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্বজিৎ মাহাতো, জয়পুর ব্লকের বিডিও জয় মজুমদার, ব্লক কৃষি আধিকারিক আশীষ কুমার ঘোষ-সহ জেলা ও ব্লক স্তরের বিভিন্ন আধিকারিক। কর্মশালায় প্রাকৃতিক কৃষির বিভিন্ন দিক, এর সুফল এবং কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার কমানোর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।