জাঙ্গিপাড়া— খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার দাবিতে জাঙ্গিপাড়ায় কার্যত জনসমুদ্রে রূপ নিল সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের হুগলি জেলা তৃতীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশ। দূরদূরান্ত থেকে আসা শ্রমজীবী মানুষের উপস্থিতিতে ভরপুর হয়ে ওঠে সভাস্থল।