রায়গঞ্জ: জলযন্ত্রণায় ফুঁসছে রায়গঞ্জ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বাসিন্দাদের
রায়গঞ্জের বিদ্রোহী মোড় সংলগ্ন যুবশ্রী কালিবাড়ি এলাকায় জলযন্ত্রণার প্রতিবাদে রবিবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বাঁশ দিয়ে রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। অভিযোগ, নিকাশি নালার সংস্কার না হওয়া ও জলাশয় বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির জল দীর্ঘক্ষণ জমে থাকছে এবং বাড়িঘরে ঢুকে পড়ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে