প্রতিবেশীকে মারধরের অভিযোগে গতকাল রাতে বাগদা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বাগদা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল মারামারির ঘটনা ঘটে, গতকালই বাগদা থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত নেমে বাগদা পুলিশ গতকাল গভীর রাতে বাগদা এলাকা থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতকে আজ দুপুর একটা নাগাদ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তদন্তের সাপেক্ষে পুলিশ নাম পরিচয় গোপন রেখেছে।