রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলার ভোট গননা কেন্দ্রের কর্মীদের প্রশিক্ষন দেওয়া হলো জেলার ইসলামপুর ও কর্নজোড়ায়
উত্তর দিনাজপুর জেলার ভোট গননা কেন্দ্রের কর্মীদের প্রশিক্ষন দেওয়া হলো জেলার ইসলামপুর ও কর্নজোড়ায়। সোমবার দুপুরে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক শুভম চক্রবর্তী এমন তথ্য জানান। ইসলামপুরের একটি বেসরকারি স্কুলে এবং কর্নজোড়া অডিটোরিয়ামে এই প্রশিক্ষন দেওয়া হয়। ইসলামপুরে চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর এবং চাকুলিয়া বিধানসভার ভোট গননার জন্য এবং কর্নজোড়ায় করনদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ইটাহার বিধানসভার ভোট গননার জন্য কর্মীদের প্রশিক্ষন দেওয়া হয়