নির্বাচনের আগে এসআইআর নিয়ে গোটা রাজ্যে মানুষের ক্ষোভ। ভাঙ্গড়েও একই চিত্র। আজ অর্থাৎ শনিবার বিকাল তিনটে নাগাদ ভাঙ্গড় দু নম্বর ব্লকে এস আই আর এর বিরুদ্ধে বিধায়ক শওকত মোল্লা উদ্যোগে ডেপুটেশন জমা দিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল।ইলেকশন কমিশনের বিরুদ্ধে তীব্র ধিক্কার মিছিলে ও দেখা যায়।