প্রতি বছরের ন্যায় রামপুরহাট জে এন অ্যাকাডেমি প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবীন বরণ। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন খতমের মাধ্যমে। দু’দিনব্যাপী এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা আবৃতি, গান, বক্তৃতা, ইসলামিক সঙ্গীত, কুইজ ও নাটক পরিবেশন করে দর্শকদের মন জয় করে নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক আব্দুর রউফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহঃ মনসুর আলম ও মনসুর আহমেদ।