রঘুনাথপুর ১: রঘুনাথপুরে অবৈধ নির্মাণ ভাঙতে রাস্তায় নামল রঘুনাথপুর মহকুমা প্রশাসন,কড়া হুশিয়ারি দিলেন অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলতে
রাজ্যের বিভিন্ন এলাকার সাথে এবার পুরুলিয়ার রঘুনাথপুর শহরের অবৈধ নির্মাণ ভাঙতে রাস্তায় নামল রঘুনাথপুর মহকুমা প্রশাসন। সোমবার দুপুরে রঘুনাথপুরের বিভিন্ন এলাকায় গড়ে উঠা অবৈধ নির্মাণ গুলি চিহ্নিত করে এক সপ্তাহের মধ্যে তা নিজেদের ভেঙ্গে ফেলার নির্দেশ দিলেন রঘুনাথপুর মহকুমা প্রশাসনের শীর্ষ কর্তারা।এদিন রঘুনাথপুরের SDO মিঠুন বিশ্বাস,SDPO রোহেদ শেখ,রঘুনাথপুরের CI PWD পৌরসভার আধিকারিকগণ সহ একটি উচ্চ পর্যায়ের দল রঘুনাথপুর শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।