চোপড়া: চোপড়া ব্লকে কোমর বেঁধে প্রচারে নেমে পড়ল শাসকদল তৃণমূল কংগ্রেস
চোপড়া ব্লকে কোমর বেঁধে প্রচারে নেমে পড়ল শাসকদল তৃণমূল কংগ্রেস। সোমবার মাঝিয়ালী ও দাসপাড়া অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে চুয়াগাড়ি এলাকায় নির্বাচননী কর্মীসভার আয়োজন করা হয়। চোপড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হামিদুল রহমানের সমর্থনে আয়োজিত এই সভা কার্যত জনসভার চেহারা নেয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রার্থী নিজে এবং ব্লক তৃণমূল সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের সভায় তৃণমূল প্রার্থী হামিদুল রহমান যথেষ্ট আত্মবিশ্বাসী সুরে জানান, আজকের এই ক