দক্ষিণ চব্বিশ পরগনার গোসোবা থানার অন্তর্গত শম্ভু নগর গ্রাম পঞ্চায়েতের বেলতলী বাজারে দুটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।গুরুতর আহত হয় তিন যুবক,ঘটনাটি ঘটেছে শুক্রবার দিন বিকেল চারটে নাগাদ স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ভর্তি করা হয়েছে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে শুক্রবার সন্ধ্যায়।