রায়গঞ্জ: অন্নপূর্ণা ভাণ্ডারের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে প্রেসমিট জেলা প্রশাসনের
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বুধবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠক করেন জেলাশাসক বিবেক কুমার। তিনি জানান, প্রকল্পের আওতায় বহু মানুষ ইতিমধ্যেই উপকৃত হয়েছেন। নতুন আবেদন পদ্ধতি, সুবিধাভোগীদের জন্য নির্দেশিকা এবং আবেদন সংক্রান্ত সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের গৃহীত পদক্ষেপের কথাও জানান তিনি। সাধারণ মানুষের সুবিধার্থে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।