চোপড়া: চোপড়ার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের কাঁচাকালী বাজার এলাকায় এবার পুজো কমিটির জমি পুনরুদ্ধারের দাবিতে সরব হলেন স্থানীয়রা
চোপড়ার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের কাঁচাকালী বাজার এলাকায় এবার পুজো কমিটির জমি পুনরুদ্ধারের দাবিতে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, কাঁচাকালী সর্বজনীন দুর্গা পূজা কমিটির জমির উপর দীর্ঘদিন ধরে তৈরি রয়েছে একটি রাজনৈতিক দলীয় কার্যালয়। স্থানীয়দের দাবি, প্রথমে জাতীয় কংগ্রেস ছোট টিনের ঘর তৈরি করলেও, ২০১১ সালের পর সেই জায়গা দখল করে নেয় তৃণমূল কংগ্রেস। এরপর ধীরে ধীরে পুজো কমিটির জমির উপরই গড়ে ওঠে একটি দোতলা পাকা ভবন। পুজো কমিটির সদস্যদের অভিযোগ, এই অবৈধ দখলদার