শুক্রবার বিকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার অন্তর্গত গান্টে মোড়ে মেমারি এক নম্বর মন্ডলের পক্ষ থেকে পরিবর্তন সভার অনুষ্ঠিত হয় বিজেপির পক্ষ থেকে। এদিনের এই পরিবর্তন সভা থেকে রাজ্য সরকারের একাধিক দুর্নীতি প্রসঙ্গে সরব হন উপস্থিত নেতৃত্ববৃন্দ। পাশাপাশি এস আই আর সংক্রান্ত বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে অপপ্রচার চালানো হয়েছে এবং ভীতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্ব।