সাঁতুড়ি: সাঁতুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে BMOHএর সাথে বৈঠক করলেন বিধায়িকা মামণি বাউরি
সোমবার দুপুর ২টো নাগাদ পুরুলিয়ার সাঁতুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে BMOHসহ স্বাস্থ্যকেন্দ্রের অন্যান্য আধিকারিক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে বৈঠক করলেন রঘুনাথপুর বিধানসভার নব নির্বাচিত বিধায়িকা মামণি বাউরি।সাঁতুড়ি ব্লকের BMOH ডাক্তার গোবিন্দ ব্যানার্জী সহ অন্যান্য স্বাস্থ্যকমীদের নিয়ে হাসপাতাল পরিদর্শন করার পর বিধায়িকা তাদের নিয়ে হাসপাতালের চিকিৎসা পরিষেবার উন্নয়নে একটি বৈঠক করেন।