বাঘমুণ্ডী: বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিতে বাঘমুন্ডির কুশলডি পৌঁছালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
বাঘমুন্ডি বিধানসভার বিজেপি প্রার্থী রহিদাস মাহাতোর নির্বাচনী জনসভায় কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ উপস্থিতিতে বিজেপিতে যোগ দিল তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা মহিলা সভানেত্রী মিনু বাউরি। শনিবার বিকাল ৪ টা নাগাদ।জনসভা শেষে অমিত শাহের হাত ধরে তৃণমূল সভানেত্রী মিনু বাউরি যোগ দেয় বিজেপি তে। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শাহ রাজ্য সরকার ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন। ভোটের পর ক্ষমতায় আসলে সব কিছুর জবাব পাব